ধর্ষণচেষ্টার অভিযোগে নবীনগরে মাদরাসা অধ্যক্ষ গ্রেফতার
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদরাসা অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার জিনোদপুর বাজার এলাকার একটি মাদরাসা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত রাত ৯টার দিকে স্থানীয়রা মাদরাসায় ঢুকে ওই নারী ও অধ্যক্ষ মাওলানা তোফাজ্জল হোসাইনকে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অধ্যক্ষকে আটক করে থানায় নিয়ে যায়।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব কান্দি নাথ জানান, এ ঘটনায় ওই নারী বাদী হয়ে মাওলানা তোফাজ্জল হোসাইনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলার আসামি হিসেবে শনিবার মাওলানা তোফাজ্জল হোসাইনকে আদালতে সোপর্দ করা হয়েছে।