১০ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ, মামা আটক
প্রতিকি ছবি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনা পাড়া গ্রামে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে রাজা মিয়া (৩৫) নামে এক সৎ মামার বিরুদ্ধে। এ ঘটনায় ঘটনাস্থলে থেকে রাজা মিয়াকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ।
শনিবার (১৬ মে) বিকেল ৩টার দিকে নিজ ঘরের খাটের ওপর নিহতের মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। বিকেল ৪টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ সময় ঘটনার জড়িত সন্দেহে সৎ মামা রাজা মিয়াকে আটক করে পুলিশ। নিহত শিশু ওই এলাকার কাতার প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, রাজা মিয়া খুলনা জেলার মোড়লগঞ্জ থানার মৃত আকবর হাওলাদারের ছেলে। প্রায় ৬ বছর ধরে রাজা মিয়া নিহতের পরিবারের সঙ্গে বসবাস করতেন।
সিরাজদিখান থানার এসআই মো. শাহ আলী ও বালুচর ইউনিয়নের ১,২,৩ নম্বর ওয়র্ডের মহিলা সদস্য সালেহা বেগম জানান, নিহত শিশুকে ধর্ষণের পর হত্যার আলামত পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় জনতার উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ সৎ মামা রাজা মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ধর্ষণের পর শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় সৎ মামাকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে