রাজধানীতে পরোয়ানাভুক্ত ৯ মামলার আসামি গ্রেফতার
প্রতিকি ছবি
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) পরোয়ানাভুক্ত ৯ মামলার একজন আসামিকে গ্রেফতার করেছে।
সিটিটিসি’র আরএন্ডডি বিভাগের একটি দল শনিবার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেলকে গ্রেফতার করে।
আজ রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মোহাম্মদপুর, রূপনগর, দারুস সালাম ও আদাবর থানার ৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।