কলমাকান্দায় তিন মাদক কারবারি আটক
প্রতিকি ছবি
নেত্রকোনার কলমাকান্দায় পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার লেংগুরা ইউনিয়নের গৌরীপুর সেতু এলাকা এবং সদর ইউনিয়নের চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৮ বোতল ভারতীয় মদ ও ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- লেংগুরা ইউনিয়নের গৌরীপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. নাছির উদ্দিন (১৯), সদর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের মৃত কাচা মিয়ার ছেলে মো. আলমগীর (৩৬) এবং উপজেলা সদরের পশ্চিম বাজার এলাকার নিখিল চন্দ্র দাসের ছেলে শান্ত ওরফে আব্দুল্লাহ (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে গৌরীপুর সেতু এলাকায় অভিযান চালিয়ে নাছির উদ্দিনকে ৪৮ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়। পরে চাঁনপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে আলমগীর ও শান্তকে ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আলম।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন,'তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের নেত্রকোনায় পাঠানো হয়েছে