রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন

রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বহুতল ভবনের ছাদে আগুন লেগেছে। রবিবার (২৪ মে) সন্ধ্যার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যার দিকে তাজমহল রোডের বহুতল ভবনটিতে আগুন লাগার খবর পান তারা। সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। তারা বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ও হতাহতের খবর এখনো জানানো হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।