চট্টগ্রামে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
প্রতিকি ছবি
চট্টগ্রামের রাউজান উপজেলায় অজ্ঞাতানামা ৭০ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ মে) দুপুর ১টার দিকে রাউজান পৌর এলাকার বাইন্না পুকুরপাড় এলাকার খালি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধের শরীরে আঘাতের চিহ্ন দেখে ওই বৃদ্ধ গণপিটুনিতে নিহত হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১২টার দিকে বাইন্না পুকুরপাড় এলাকার একটি খালি মাঠে ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী।
পরে বেলা একটার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রাউজান থানার ওসি (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান জানান, রবিবার রাতে গরু চুরি করতে এসেছেন সন্দেহে ওই অপরিচিত বৃদ্ধকে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তবে বিষয়টি আরো গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। নিহত বৃদ্ধের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
লাশ রক্তাক্ত ছিলো। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। প্রয়োজন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে