চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার ডিজেল জব্দ
ফাইল ছবি
চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশে মজুত করা এক হাজার ২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার লুবওয়েল জব্দ করেছে কোস্টগার্ড।
আজ সোমবার (২৫ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় গত রবিবার (২৪ মে) পতেঙ্গা কোস্টগার্ড আউটপোস্ট এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকায় অবৈধভাবে মজুদকরা জ্বালানি তেলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে প্রায় দুই লাখ ৮ হাজার টাকা মূল্যের এক হাজার ২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার লুবওয়েল জব্দ করা হয়।
এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
এর আগে গত ২২ মে পতেঙ্গা থানাধীন ১০ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাত উদ্দেশে ঘাটে তোলার সময় এক লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ৮০০ লিটারর ভোজ্যতেল ও নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।