রাজধানীর উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০
প্রতিকি ছবি
রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে সোমবার গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. সাগর মিয়া (২২), মো. আহাদ (২০), মো. ইকবাল হোসেন (২২), মো. সোলায়মান (২০), শাকিব (২৫), অনিক (১৯), মো. রাসেল (২৮), মো. রেজাউল (২৭), মামুনুর রশিদ (৩৪) ও শামসুজ্জামান (৩১)।
গ্রেফতার ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।