বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ চূড়ান্ত!
ছবি: সংগৃহীত
রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে রোববার মাঠে নামছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে মাঠে নামবে পানামার বিপক্ষে। এ যেন বিশ্বকাপ ২০২৬-এর আগে সেলেসাওদের শেষ ঘরের মাঠে পরীক্ষা-নিরীক্ষার ম্যাচ। দর্শকরা টিকিট কেটে টইটম্বুর করে ফেলেছেন মারাকানাকে, কারণ সবাই দেখতে চান ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা আর নতুন তারকাদের ঝলমলে পারফরম্যান্স।
এই ম্যাচে কার্লো আনচেলত্তি ঘুরিয়ে-ফিরিয়ে দেখবেন, নতুন কম্বিনেশন খুঁজবেন। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কাছে এটা অনেক বেশি। হেক্সা মিশনের আগে তারা চান দাপট, চান জাদু, চান গোলের বৃষ্টি। পানামা দুর্বল প্রতিপক্ষ হলেও মাঠ ভর্তি দর্শক আশা করছে। ব্রাজিল যেন তাদের মন জয় করে নেয়।
দুই দলের সম্মতিতে এই ম্যাচে থাকছে বিশেষ নিয়ম ১১ জন বদলির সুযোগ। আনচেলত্তি সবাইকে খেলানোর পরিকল্পনা করলেও, প্রথম একাদশটি খুব সম্ভবত আসন্ন মরক্কো ম্যাচেও একই রকম থাকবে।
আনচেলত্তির সম্ভাব্য শুরুর একাদশ গোলরক্ষক আলিসন। ডিফেন্ডার-ওয়েসলি, ব্রেমার, লিও পেরেইরা, আলেক্স সান্দ্রো। মিডফিল্ডার-কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুইজ হেনরিক। ফরোয়ার্ড-ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, ম্যাথিউস কুনহা
তবে বড় দুঃসংবাদও আছে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কারণে মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস ও গ্যাব্রিয়েল মর্তিনেল্লি এখনো দলে যোগ দিতে পারেননি। আর ইনজুরির কারণে নেইমার তো বাইরেই। তারকা-খচিত দলের এই অনুপস্থিতি সত্ত্বেও ব্রাজিলের আক্রমণাত্মক শক্তি যথেষ্ট ভয়ংকর।
ইতিমধ্যে মারাকানায় ৭৩ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। ম্যাচ শুরুর আগে থাকবে জমকালো মিউজিক শো এবং সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তিদের সম্মান জানানো হবে।