চৌহালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২

চৌহালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের চৌহালীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। রোববার (৩১ মে) সন্ধ্যায় মিছিলে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফাতাররা হলেন, চৌহালী উপজেলার চর সলিমাবাদ গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (১৯) ও রেহাইপুখুরিয়া গ্রামের মাসুদ জামানের ছেলে মুত্তাকিন হোসেন (২১)। তারা চৌহালী উপজেলা ছাত্রলীগের কর্মী।  

সাসাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলে মুখে মাস্ক পরা ছাত্রলীগের কর্মীরা মিছিল করছেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে শেখ হাসিনা ও শেখ মুজিবের নামে বিভিন্ন স্লোগান দেয়।

চৌহালী থানার ওসি মোশাররফ হোসেন জানান, শনিবার বিকালে চৌহালী থানার বাঘুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী ঝটিকা মিছিল করেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যেমে দেখার পর তথ্যের ভিত্তিতে সাব্বির ও মুত্তাকিনকে গ্রেফাতার করা হয়েছে।