ফটিকছড়িতে বাসচাপায় বাবা-ছেলে নিহত
ফাইল ছবি
চট্টগ্রামের ফটিকছড়িতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাইন্দং আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বাসটি আগুন দিয়ে পুড়ি দেয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলেই বাবা মো. শাহজাহান (৫০) ও ছেলে মোহাম্মদ আরিফের (২০) প্রাণহানি ঘটে।
তারা দুজনইে পার্শ্ববর্তী বৃন্দাবনহাট বাজারে গ্যারেজে যাচ্ছিলেন। তারা পাইন্দং গ্রামের ২নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও বিক্ষুব্ধরা বাসে আগুন দেয়। এ সময় সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে।
পরে বেলা ১১টার দিকে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, মরদেহ উদ্ধার-পরবর্তী আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বাসের চালককে আটক করা হয়েছে।