মাদারগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু
প্রতিকী ছবি
জামালপুরের মাদারগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে হুমায়রা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বীর নাদাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত হুমায়রা ওই গ্রামের স্বপন শেখের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে হুমায়রা নিজ ঘরে বসে মোবাইল ফোন দেখছিল। এ সময় তার বাবা-মা বাড়ির পাশের জমিতে ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। ঘরের খাট থেকে নামার সময়ে বিষাক্ত সাপ তাকে কামড় দেয়।
পরে পরিবারের সদস্যরা তার পায়ে বাঁধন দিয়ে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা ডা. আবু রায়হান বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।