পাকুন্দিয়ায় পিকআপের চাপায় পথচারী নিহত

পাকুন্দিয়ায় পিকআপের চাপায় পথচারী নিহত

ফাইল ছবি

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পিকআপভ্যানের চাপায় ফেরদৌস শিকদার (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া বাইপাস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ফেরদৌস শিকদার চর পাকুন্দিয়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন।

দীর্ঘদিন ধরে তিনি পক্ষাঘাতগ্রস্ত ছিলেন বলে জানা গেছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আরিফুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে বাড়ির পাশে সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন তিনি। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী মুরগীবাহী পিকআপভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি