চট্টগ্রামে সড়ক-ফুটপাত থেকে দেড় শতাধিক দোকান উচ্ছেদ
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা মোড় থেকে সিরাজউদ্দৌল্লা রোডের সাব-এরিয়া হয়ে দেওয়ান বাজার পযর্ন্ত এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় দেড় শতাধিক ভাসমান অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
রবিবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুটপাত ও সড়ক থেকে এসব অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এর মাধ্যমে দখলমুক্ত করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।
এ সময় ফুটপাত ও সড়ক দখল করে দোকানের মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে চার ব্যক্তির বিরুদ্ধে মামলা দালে পূর্বক ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।