চানাচুর খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

চানাচুর খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

প্রতিকি ছবি

 

ঢাকার ধামরাইয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, রবিবার বিকেলে বেলা ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকার থেকে রুবেলকে গ্রেফতার করা হয়।  

রুবেল ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কাইজারকুন্ড এলাকার শাজাহান খলিফার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বড় কুশিয়ারা একটি অটো গ্যারেজের পাশে খেলা করছিল শিশুটি। এই সময় রুবেল শিশুটিকে চানাচুর খাওয়ানোর কথা বলে গ্যারেজের ভেতরে টয়লেটের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এই সময় প্রতিবেশী এক মহিলা দেখে শিশুটির পরিবার ও এলাকার লোকজনকে জানান।  

এরপর শিশুটির পরিবার ও আশেপাশের লোকজন গ্যারেজের ভেতরে টয়লেটের সামনে গিয়ে দরজা খুলতে বলে।

কিন্তু রুবেল দরজা না খুলে শিশুটির মুখ চেপে ধরে বসে থাকে। একপর্যায়ে টয়লেটের দরজা ভেঙে ফেলার চেষ্টা করলে রুবেল দরজা খুলে দেয়। পরবর্তী সময়ে সবাই মিলে ধর্ষণের চেষ্টাকারী রুবেলকে আটকে ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানায়। সংবাদ পেয়ে ধামরাই থানার পুলিশ সেখানে গিয়ে ধর্ষণের চেষ্টাকারী রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোতাহার হোসেন বলেন, কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা একটি অটো গ্যারেজে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এলাকার লোকজন এক যুবক আটকিয়ে রেখে পুলিশকে জানান। সংবাদ পেয়ে দ্রুত সেখানে গিয়ে ধর্ষণের চেষ্টাকারী রুবেলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। রাতেই শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।