ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ কথিত শীর্ষ ছিনতাইকারী মো. রিগানকে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (৮ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার রিগান শহরের কান্দিপাড়া এলাকার মৃত ইয়াছিন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর বাজার এলাকায় অবস্থিত জনতা ব্যাংকের সামনে অভিযান চালায় পুলিশ।

এ সময় রিগানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়ায় অস্ত্রটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, রিগানের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির ৯টি, হত্যা মামলা ১টি, মাদক মামলা ১টি এবং অন্যান্য ধারায় ২টিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।