কলাপাড়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

কলাপাড়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

প্রতিকি ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে আব্দুল মান্নান হাওলাদার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) সকালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আব্দুল মান্নান একই এলাকার মৃত সুলতান হাওলাদারের ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানায়, সকালে মাছ ধরা শেষে বাসায় ফিরছিলেন আব্দুল মান্নান হাওলাদার।

ওই সময় হঠাৎ ঝড়ের সঙ্গে ঘন ঘন বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।

মহিপুর থানার পরিদর্শক(তদন্ত) অনিমেষ হালদার বলেন, এ বিষয়ে আমরা জানতে পেরেছি।

খোঁজ-খবর নিচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।