কসবায় ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

কসবায় ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিকি ছবি

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের নিচে কাটা পড়ে মো. রোকন মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার কসবা পৌর এলাকার তারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রোকন মিয়া ওই এলাকার আকবপুর পূর্বপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইনের ওপর বসে থাকা অবস্থায় অন্যমনস্ক হয়ে পড়েন তিনি। এ সময় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।