হত্যা মামলার বিচারকাজ ঝুলে আছে ৫ বছর, হবিগঞ্জের ট্রাইব্যুনাল বিচারককে তলব
ফাইল ছবি
প্রায় পাঁচ বছরেও একটি ধর্ষণ ও হত্যা মামলার বিচারকাজ শেষ না হওয়ায় হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩- এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরাকে তলব করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার আসামি গোলাম হোসেনের জামিন শুনানিকালে এ আদেশ দেন বিচারপতি কে এম ইমরুল কায়েশ ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মহসিন কবির।
আদালত আগামী ২৩ জুন বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরাকে সশরীরে হাজির হয়ে মামলার বিচার বিলম্বের কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দিয়েছেন।