নাটোরে পিকআপ উল্টে আহত চার পুলিশ
ছবি: সংগৃহীত
নাটোরের গুরুদাসপুরে পুলিশের পিকআপ ভ্যান উল্টে এসআইসহ আহত হয়েছে পুলিশের ৪ সদস্য। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নয়াবাজার তালবাড়িয়া এলাকায় ঘটে এই দুর্ঘটনা।
আহতরা হলেন এএসআই আবু সায়েম ও নায়েব শাহীন আলীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে করা হয়েছে ভর্তি। অন্য দুইজন এসআই আব্দুল মালেক ও পিকআপ চালক মেহেরুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, সকালে ঢাকা থেকে আসছিলেন রুপপুরে কর্মরত রাশিয়ান নাগরিকরা। তাদের নিরাপত্তার জন্য নাটোরের শেষ সীমানা কাছিকাটা এলাকায় যাচ্ছিলেন পুলিশের একটি নিরাপত্তা টিম। পথে পুলিশের পিকআপ ভ্যানটি শেষ সীমানা গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক পুলিশের পিকআপকে সামনে পড়ে। এ সময় পুলিশের পিকআপটি পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে। এতে গাড়িতে থাকা ৪ জন পুলিশ সদস্য আহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটকে পুলিশ কাজ করছে।