কি রাগ করলা, আর্জেন্টিনার জয়ে কাকে খোঁচালেন প্রভা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়ার জালে তিন গোল দিয়ে ছিনিয়ে নিল জয়। লিওনেল মেসির ঝুলিতে যোগ হলো হ্যাট্রিক। জয়ের আনন্দে ভাসছে সমর্থকরা। এরইমধ্যে দলটির জার্সি পরে এক ভিডিওতে সাদিয়া জাহান প্রভা দিলেন এক ট্রেন্ডি বার্তা। 

আজ বুধবার নিজের ফেসবুকে ১১ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করেন প্রভা। সেখানে তাকে দেখা যায় আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরিহিত। অভিনেত্রী জার্সির লোগোর দিকে খানিক তাকিয়ে বলেন— কি রাগ করলা।

তবে কাকে উদ্দেশ্য করে প্রভা এই ভাইরাল প্রশ্নটি ছুঁড়ে দিলেন তা বলেননি। যদিও আন্দাজ করা যাচ্ছে ব্রাজিল ফটবল দলের সমর্থকদের খানিক খুঁচিয়ে নিতেই ভিডিওটি প্রকাশ করেছেন অভিনেত্রী।

প্রভার পূর্বের পোস্টগুলোতেও ফুটবল বিশ্বকাপের উত্তাপ স্পষ্ট। এর আগে এক পোস্টে আর্জেন্টিনার জাতীয় পতাকার সামনে দেখা যায় তাকে। ক্যাপশনে লিখেছিলেন, ‘দুই দশক ধরে সমর্থন দিয়ে যাওয়া এক বিশ্বস্ত (লয়্যাল) ভক্ত।’