প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় ঘানা-পানামা

প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় ঘানা-পানামা

সংগৃহীত ছবি

বিশ্বকাপে ‘এল’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে পানামার মখোমুখি হবে ঘানা। বৃহস্পতিবার (১৮ জুন) টরেন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে ম্যাচটি।

দু’দলই আসরে নিজেদের প্রথম ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযান শুরু করতে মুখিয়ে আছে।

পানামা টুর্নামেন্টে পা রেখেছে আত্মবিশ্বাস নিয়ে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে সব ম্যাচে হেরে বিদায় নেওয়া দলটি এবার বেশ পরিণত। কনকাকাফ অঞ্চলের বাছাই পর্বে অপরাজিত থেকে (৩ জয়, ৩ ড্র) তারা এবারের আসরের মূল পর্বে এসেছে।

অপরদিকে, ব্ল্যাক স্টারস নামে পরিচিত ঘানা দল আফ্রিকার বাছাই পর্বে দুর্দান্ত পারফর্ম করে গ্রুপ ‘আই’-এর চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে। দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কারের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে থেকে তারা সরাসরি মূল পর্বে জায়গা করে নেয়।

 ১৮ জুন ২০২৬, ০৫:৫৬ এএম

প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় ঘানা-পানামা

বল দখলের লড়াইয়ে দু'দল সমান তালে যেমন এগিয়েছে, তেমনি আক্রমণেও কেউ কারও চেয়ে কম যায়নি। তবে রক্ষণভাগ সতর্কভাবে সামলেছে উভয়ই। প্রথমার্ধ শেষে ফলাফল: ঘানা ০-০ পানামা। 

 ১৮ জুন ২০২৬, ০৫:৩৪ এএম

হাড্ডাহাড্ডি লড়াই ঘানা-পানামার

ম্যাচের ৩১ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দল। তবে আক্রমণ-পাল্টা আক্রমণে কেউ কাউকে একচুল ছাড় দিতে যেন নারাজ। উভয় দলই রক্ষণভাগ সামলাচ্ছে বেশ সতর্কতার সঙ্গে।

 ১৮ জুন ২০২৬, ০৪:৪৬ এএম

ঘানা ও পানামা একাদশে থাকছেন যারা

ঘানা একাদশ:

আতি-জিগি; মেনসাহ, অপোকু, অ্যাডজেটি, সেনায়া; নুয়ামাহ, ইয়েরেঙ্কি, ওউসু; সেমেনিও, সুলেমানা, আয়েউ।

পানামা একাদশ:

মসকেরা; আন্দ্রাদে, কর্দোবা, রামোস, ব্ল্যাকম্যান; রদ্রিগেজ, মার্তিনেজ, হার্ভে; মুরিয়ো, ওয়াটারম্যান, বারসেনাস।