মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

প্রতিকি ছবি

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে নূর হোসেন গাজী (৩৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন জহির হোসেন(৪০) নামে আরও এক জেলের। শনিবার (২০ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার মালঞ্চ নদীতে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর হোসেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত ইনতাজ গাজীর ছেলে ও আহত জহির হোসেন একই গ্রামের হাসান গাজীর ছেলে।

নিহতের ভাই আমজাদ হোসেন জানান, তার ভাই নূর হোসেনসহ কয়েকজন জেলে তাদের বাড়ির পাশে মালঞ্চ নদীতে মাছ ধরার জন্য জাল পেতে নৌকায় বসে ছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিপাত শুরু হয়। হঠাৎ নৌকার ওপর বসে থাকা অবস্থায় নূর হোসেনের ওপর বজ্র পড়লে তারমৃত্যু হয়। তার পাশে ৫০ গজ দূরে থাকা জহির হোসেন বজ্রপাতের আকর্ষনে অজ্ঞান হয়ে যায়।
পাশে থাকা অন্যান্য জেলেরা ওই দুই ছেলেকে উদ্ধার করে হরিনগর বাজারের গ্রাম্য ডাক্তার শিবপদ মন্ডলের চেম্বারে নিয়ে গেলে চিকিৎসক নূর হোসেনকে মৃত ঘোষণা করেন। জহির হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করেন।

মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল রহমান (পল্টু) ঘটনার সত্যতা নিশ্চিত করেন।