নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় ৭ বছরের শিশু হাসানের মরদেহ উদ্ধার করেছে সদর নৌ থানা পুলিশ। শনিবার (২০ জুন) বিকেলে বন্দর থানার রূপালী ভূমি অফিস সংলগ্ন শীতলক্ষা নদীর উত্তর ঘাটলা থেকে ভাসমান অবস্থায় ওই শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু হাসান বন্দর থানার রুপালী ১নং গলি এলাকার শহীদুল্লাহ্ মিয়ার ছেলে। নিহত শিশুর পরিবার দীর্ঘ দিন ধরে এই এলাকার নুরজাফর মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
সদর নৌ থানা পুলিশের উপ পরিদর্শক শফিউল আলম জানান, বিকেলে লাশ ভেসে উঠলে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় শিশু হাসানকে উদ্ধার করা হয়। এরপর বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন