চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত

ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলা এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে মো. ইয়াছিন আরাফাত আকাশ (১৯) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

নিহত আকাশ সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানিয়েছে, নিহত আকাশ মহাসড়কের পশ্চিমপাশ দিয়ে উল্টোপথে যাচ্ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহি বাস দুইযাত্রীসহ ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রী ও চালক আহত হন। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে অবস্থার অবনতি হলে আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। বাকীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

কুমিরা হাইওয়ে থানার ওসি নূরুল আফসার জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।