অভিজ্ঞতা ছাড়া নিয়োগ দেবে মিনিস্টার
মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের লোগো। ফাইল ছবি
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডে ‘সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ’ পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এইচএসসি অথবা এসএসসি পাস হতে হবে।
প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড
পদের নাম: সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ
পদসংখ্যা: ২০ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা এসএসসি
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২০ - ৩০ বছর
কর্মস্থল: ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা (আশুলিয়া, সাভার), গাজীপুর, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, নোয়াখারী, শরীয়তপুর, সুনামগঞ্জ।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২২ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম