নওগাঁর নিয়ামতপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের পাইকড়া গ্রামে মহররম উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে কাঁঠালবাড়ী গ্রামের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়।

বাদ্যযন্ত্রের তালে তালে লাঠিয়ালরা বাঙালি সংস্কৃতি ও গ্রামীণ জনজীবনের নানা দিক প্রদর্শন করেন। প্রতিপক্ষের আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে পালটা আঘাত করার অসাধারণ দৃশ্য খেলাটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

প্রায় হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো দর্শক উপস্থিত হন। দর্শকদের করতালি আর হৈ-হুল্লোড়ে জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে খেলার আসর।

আয়োজক কমিটির রেজাউল ইসলাম বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই লাঠিখেলা প্রায় হারিয়ে যেতে বসেছে। তাই ঐতিহ্য ধরে রাখতেই গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। খেলায় গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।