ফোক স্টুডিওতে টিকে তারিকের গান
ছবি: সংগৃহীত
আদি ফোককে নতুন আবহে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা। ১০০ শিল্পীর ৪০০ গান নিয়ে যাত্রা শুরু করছে এটিএন ফোক স্টুডিও নামের অনু্ষ্ঠানটি। সম্প্রতি এ আয়োজনের শুটিং সম্পন্ন হলো বিএফডিসিতে।
গানগুলোর অধিকাংশই মান্নান মোহাম্মদের কথা-সুরে। কণ্ঠ দিয়েছেন দেশের গুণী ও জনপ্রিয় সংগীতশিল্পীরা। এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগেও আছেন মান্নান মোহাম্মদ। সংগীত আয়োজনে তার সঙ্গে আছেন সানি মোহাম্মদ। সানি মোহাম্মদ মান্নান মোহাম্মদের পুত্র। তিনি লন্ডন থেকে সংগীত শিক্ষা সম্পন্ন করেছেন।
এতে একটি গানে কণ্ঠ দিয়েছেন টিকে তারিক। গানটির শিরোনাম ‘জলপরী’। কথা ও সুর মান্নান মোহাম্মদের। সম্প্রতি এফডিসিতে গানটির শুটিং সম্পন্ন হয়।
এ প্রসঙ্গে টিকে তারিক বলেন, ‘আমি এটিএন ফোক স্টুডিওতে একটি গানে ভয়েস দিয়েছি। এরইমধ্যে শুটিং শেষ হলো। আমি খুবই খুশি ও আনন্দিত। অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার সুরকার সংগীত পরিচালক শ্রদ্ধেয় মান্নান মোহম্মদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত। দেশের ফোক গানগুলোকে নতুন আঙ্গিকে শ্রোতাদের সামনে তুলে ধরতে এটিএন বাংলার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’