গোলশূন্য বিরতিতে পর্তুগাল-কলম্বিয়া

গোলশূন্য বিরতিতে পর্তুগাল-কলম্বিয়া

ছবি: দ্য গার্ডিয়ান

প্রথমার্ধ শেষে গোলের দেখা পায়নি পর্তুগাল ও কলম্বিয়া। তবে স্কোরলাইন গোলশূন্য হলেও ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণের কমতি ছিল না।

শুরু থেকেই দুই দলই দ্রুতগতির ফুটবল খেলেছে। একের পর এক সুযোগ তৈরি হলেও গোলরক্ষকদের দৃঢ়তায় এগিয়ে যেতে পারেনি কেউই।

কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাস প্রথমার্ধে দুর্দান্ত কয়েকটি সেভ করে দলকে রক্ষা করেছেন। অন্যদিকে পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তাও গুরুত্বপূর্ণ মুহূর্তে কয়েকটি ভালো সেভ করেছেন।