চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
প্রতিকি ছবি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সাপের কামড়ে লিপি রানী রায় (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের ভাদেড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লিপি রানী রায় ভাদেড়া গ্রামের নৃপেন চন্দ্র রায়ের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির হাঁস-মুরগির খোপ পরিষ্কার করার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। ঘটনার পর পরিবারের সদস্যরা প্রথমে ওঝা ডেকে ঝাড়ফুঁকের ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সুপারিশ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনআরএইচ