মরা গরুসহ কসাই আটক

মরা গরুসহ কসাই আটক

প্রতিকি ছবি

 

গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারি চালিত ভ্যানে করে মৃত গরু বহন করার সময় জসিম উদ্দিন (৩৫) নামে এক কসাইকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। এই ঘটনায় কসাইকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। এর আগে বুধবার রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের বালারছিরা বাজারে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার জসিম উদ্দিন উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার পাঁচগাছি গ্রামের আবদুল আজিজের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাটারি চালিত ভ্যানযোগে একটি মৃত গরু নিয়ে যাচ্ছিল কসাই জসিম উদ্দিন। বিষয়টি সন্দেহ হলে স্থানীয় লোকজন ভ্যানটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে কথা এলোমেলা মনে হলে মৃত গরুটিসহ জসিম উদ্দিনকে আটক করে।

স্থানীয়দের অভিযোগ, গরুটি জবাই করে বিক্রির জন্য শোভাগঞ্জ বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে উত্তেজিত জনতা তাকে মারধরও করে। পরে তাকে হেফাজতে নেয় পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, কী কারণে ও উদ্দেশ্যে মৃত গরুটি নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত করা হচ্ছে। বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তার কসাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।