পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ফাইল ছবি

একযোগে ৩৩ পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ ডিআইজি, ১৭ অতিরিক্ত ডিআইজি এবং ২ পুলিশ সুপার রয়েছেন।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরে পাঠানো কর্মকর্তারা চাকরিবিধি অনুযায়ী অবসরকালীন সব সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।