বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রতিকি ছবি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী, স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- অনন্তপুর গ্রামের নূরুল আমিন (৬০), তার স্ত্রী (৫০) ও তাদের সন্তান ফরহাদ মিয়া (৩০)।  

ফতেহপুর সদস্য জয়নাল আবেদনীন জানান, সোমবার বিকালে ফরহাদ মিয়া বাড়ি সংলগ্ন নিজ দোকান মেরামত করছিলেন।

কিন্তু বিদ্যুতের খুঁটিতে আসা তার দোকানঘরের টিনের চালে বিদ্যুতায়িত হয়ে যায়। ফরহাদ টিনে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এই দৃশ্য দেখে তার বাবা-মা তাকে বাঁচাতে এসে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনা তাদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারে তিনজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রজু করা হয়েছে।