অনুভূতি জানাতে গিয়ে স্কালোনি বাকরুদ্ধ
ছবি: সংগৃহীত
ম্যাচ শেষ হতে আর মাত্র ১১ মিনিট বাকি। মিশর ২-০ গোলে এগিয়ে। এমন সময়ে অবাক করে ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা। লিওনেল মেসির ক্রসে রোমেরো গোল ব্যবধান কমান। তারপর আর্জেন্টিনা অধিনায়ক ফেরান সমতা। শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোল।
দুই গোলে পিছিয়ে পড়ার পর ৩-২ গোলে জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। ম্যাচটা অবিশ্বাস্য প্রত্যাবর্তনের খাতায় লেখা হয়ে থাকবে। যদিও ম্যাচ শেষ হয়েছে বিতর্কিতভাবে। এর আগে এক গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বিশ্বকাপে কখনো জিততে পারেনি আর্জেন্টিনা। আর দুই গোলে পিছিয়ে পড়ার পর তো নয়ই। ১৪তম বারের চেষ্টায় দুই গোল খেয়ে ঘুরে দাঁড়িয়ে জিতল তারা। ম্যাচ শেষে আবেগে ভাসলেন কোচ লিওনেল স্কালোনি।
‘আমি মাথা তুলে তাকাতে পারছি না, দুঃখিত। আমি এখন ভীষণ আবেগাপ্লুত,’ বলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি।
বেশিক্ষণ কথা বলতেই পারলেন না তিনি, ‘কী অসাধারণ একঝাঁক খেলোয়াড়, ভাই! ব্যস এটুকুই, আমাকে এখন যেতে হবে।’