গাজীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

গাজীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

সংগৃহীত ছবি

গাজীপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার(৯ জুলাই) সকালে পিটিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আরেফিন বাদল।

সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইসমাইল হোসেন। অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন রেজা, গাজীপুর সিভিলে সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সায়েম মোর্শেদসহ অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষে দিবসটি উপলক্ষ্যে উপলক্ষে আয়োজিত শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।