কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের মহড়া, অস্ত্রসহ গ্রেফতার ৩
প্রতিকি ছবি
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রশস্ত্র নিয়ে শক্তির মহড়া দেওয়ার সময় জে.কে বয়েজ ও চকবাজার বয়েজ নামের দুটি কিশোর গ্যাং গ্রুপের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ধারালো টিপ ছোরা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- দেওয়ানবাজার কেডিএস গলির মো. জসীমের ছেলে মো. রিমন (২১), বাকলিয়া বড়পুকুরপাড় এলাকার সুকুমার দাশের ছেলে অমিত দাশ (২৩) বাকলিয়া বগারবিল এলাকার আবদুল হাই আরমানের ছেলে ইজাদুর রহমান (২০)। শুক্রবার নগরীর জামালখান খাস্তগীর স্কুলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ নূর।
পুলিশ জানায়, খাস্তগীর স্কুলের সামনে পাকা রাস্তার ওপর দু’গ্রুপের সদস্যরা আধিপত্য বিস্তারের লক্ষ্যে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। এতে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টির পাশাপাশি রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।