ঢামেকে সিঁড়ির নিচে পড়ে ছিল ভবঘুরে নারীর মরদেহ
প্রতিকি ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে অজ্ঞাত পরিচায়ের এক নারীর (ভবঘুরে) মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক (৩০) বছর।
সোমবার বিকেলে ১০৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন সিঁড়ির নিচ থেকে তাকে উদ্ধার করে জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী বলেন, বিষয়টি ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুকের মাধ্যমে শাহবাগ থানাকে জানানো হয়েছে।
হাসপাতালের ওয়ার্ড বয় বলেন, বাইরে বৃষ্টি হলে মাঝে মধ্যে অসুস্থ অবস্থায় ভবঘুরে টাইপের লোক হাসপাতালের ভেতরে গিয়ে ঘুমিয়ে থাকতো। ওই নারীও তাদের মধ্যে একজন।