গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন শেয়ারহোল্ডারদের জন্য ১০৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এই লভ্যাংশ ঘোষণা করে গ্রামীণফোন।
বুধবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে শেয়ারপ্রতি ১০ টাকা ৫০ পয়সা বা ১০৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১২ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
কোম্পানিটির জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০ টাকা ৫২ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ১১ টাকা ২১ পয়সা। আলোচ্য সময়ে ইপিএস কমেছে ৬৯ পয়সা বা প্রায় ৬ শতাংশ। আর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি মুনাফা- ইপিএস হয়েছে ৫ টাকা ৬২ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ৬ টাকা ৫১ পয়সা।
গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৫১ পয়সা।