শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন শামীম জামান

শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন শামীম জামান

অভিনেতা শামীম জামান

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৫-২০২৬-এ শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন অভিনেতা শামীম জামান। সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ (এজেএফবি) আয়োজিত অনুষ্ঠানে ‘শাদী মোবারক’ নাটকে অনবদ্য অভিনয়ের জন্য অভিনেতা শামীম জামানকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।  

পুরস্কার পেয়ে শামীম জামান বলেন, ‘অভিনয় একটা শিল্প, সেই শিল্পের মাধ্যমে সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনা গল্প আকারে তুলে ধরা হয়।

যেখানে সমাজ বদলের মেসেজ থাকে, মানুষ পরিবর্তন হওয়ার প্রয়াস পায়। আর পুরস্কার একজন শিল্পীকে দায়বদ্ধতার মধ্যে ফেলে দেয়, সেই সাথে ভালো কাজ করার প্রতি আগ্রহ জাগায়।

’  উক্ত অনুষ্ঠানে আজীবন সম্মাননা পান নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা। অন্যান্যদের মধ্যে যারা পুরস্কার পেয়েছেন অভিনেতা আজিজুল হাকিম, নাদের চৌধুরী, গায়ক রবি চৌধুরী, অভিনেতা  আখম হাসান, চিত্রনায়ক সজল, নিরব আরো অনেকে।