ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শহিদ ফারহান ফাইয়াজ স্মরণে ‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠিত
সংগৃহীত ছবি
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ফারহান ফাইয়াজ-এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকালে কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুরানো ধানমন্ডি-২৭ বা বর্তমান শহীদ ফারহান ফাইয়াজ সড়কে পুলিশের গুলিতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজ শহিদ হন।
অনুষ্ঠানে বিশেষ আলোচনার পাশাপাশি, জুলাই গণঅভ্যুত্থান ও শহিদ ফারহান ফাইয়াজ বিষয়ক প্রামাণ্যচিত্র ‘আলোর পথযাত্রী’ প্রদর্শন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে বিপ্লবী গান ও কবিতা পরিবেশন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেনসহ প্রমুখ।