বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রতিকি ছবি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবির হোসেন (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের তহশিলদার তেমাথা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবির ওই এলাকার স্থানীয় বাসিন্দা জাকির হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

সন্দ্বীপ থানার ওসি সুজন হাওলাদার জানান, শুক্রবার রাতে নিজ বাড়িতে বৈদ্যুতিক ত্রুটি দেখা দিলে ঠিক করার চেষ্টা করে আবির। এসময় কিছু বুঝে ওঠার আগেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরত্বর আহত অবস্থায় তাকে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।