ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে ইরাকে মার্কিন সেনা নিহত

ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে ইরাকে মার্কিন সেনা নিহত

সংগৃহীত ছবি

প্রায় পাঁচ মাস ধরে চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ। চলমান সংঘাতে জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনা নিহতের খবরের রেশ কাটতে না কাটতেই এবার উত্তর ইরাকে প্রাণ হারালেন আরও এক মার্কিন সেনা।

রবিবার আমেরিকার সামরিক বাহিনী জানিয়েছে, ভূপাতিত করা একটি ইরানি ড্রোন ধ্বংস করার সময় এই দুর্ঘটনা ঘটে। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছে, গত ১৮ জুলাই উত্তর ইরাকে অবিস্ফোরিত ওই ড্রোনটি নিয়ন্ত্রিত উপায়ে নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে ওই সেনা নিহত হন। এ ঘটনায় সামান্য আহত অপর এক সেনা বর্তমানে চিকিৎসাধীন।

জর্ডানে দুই মার্কিন সেনার মৃত্যুর খবর প্রকাশের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নতুন করে এই প্রাণহানির ঘটনা ঘটল। এদিকে সেন্টকম আরও জানিয়েছে, জর্ডানে নিখোঁজ এক সেনার খোঁজে তল্লাশি চালানোর সময় সেখানে অজ্ঞাত দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। 

ইরানের বিরুদ্ধে দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত মোট ১৭ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন।