প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছ। প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে মুনাফা বেড়েছে।
প্রিমিয়াম আয় বৃদ্ধি এবং বিমা দাবি কমে যাওয়ার কোম্পানির আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানায় প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।
রবিবার (১৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ১৯ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫৮ পয়সা। আলোচ্য সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি আয় বেড়েছে ৬১ পয়সা।
চলতি বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত ৩ মাসে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৯৮ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৪০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৫৮ পয়সা।
গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৮৬ পয়সা।