কাহালু পৌরসভা ‌‌‌‘খ’ শ্রেণিতে উন্নীত হওয়ায় পৌরবাসীর আনন্দ মিছিল

কাহালু পৌরসভা ‌‌‌‘খ’ শ্রেণিতে উন্নীত হওয়ায় পৌরবাসীর আনন্দ মিছিল

সংগৃহীত ছবি

বগুড়ার কাহালু পৌরসভা ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে পৌরবাসী।

মঙ্গলবার বিকালে কাহালু পৌরবাসী ও বিএনপির উদ্যোগে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি কাহালু পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে পৌরবাসী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও কাহালু পৌর সভার সাবেক পৌর মেয়র ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান, কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান বাবু, কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, কাহালু পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহাবুদ্দিন, কাহালু পৌর বিএনপি কোষাধ্যক্ষ ও ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান কাহালু উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।