ঝগড়া-বিবাদ ও মন্দ আচরণ থেকে বাঁচার দোয়া

ঝগড়া-বিবাদ ও মন্দ আচরণ থেকে বাঁচার দোয়া

প্রতীকী ছবি

মানুষের ব্যক্তিগত , পারিবারিক ও সামাজিক জীবনের অধিকাংশ অশান্তির মূলেই রয়েছে ঝগড়া-বিবাদ, কপটতা এবং মন্দ আচরণ। সামান্য ভুল বোঝাবুঝি থেকে শুরু হয়ে অনেক সময় সম্পর্কের অবনতি, সামাজিক দূরত্ব এবং বিভেদ সৃষ্টি হয়।

অথচ মহানবী (সা.) আমাদের সব সময় বিবাদ-বিসংবাদ এড়িয়ে চলতে, আন্তরিকতা বজায় রাখতে এবং উত্তম চরিত্রে নিজেকে গড়ে তোলার শিক্ষা দিয়েছেন। তাইতো তিনি আমাদের এমন একটি হৃদয়স্পর্শী দোয়া শিখিয়েছেন, যাতে ঝগড়া-বিবাদ, কপটতা এবং মন্দ চরিত্র থেকে আশ্রয় প্রার্থনা করা হয়। দোয়াটি হলো-
 
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشِّقَاقِ، وَالنِّفَاقِ، وَسُوءِ الْأَخْلَاقِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউদু বিকা মিনাশ-শিকাকি, ওয়ান-নিফাকি, ওয়া সুইল-আখলাক।
অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে বিবাদ (মারামারি বা ঝগড়া), কপটতা এবং খারাপ চরিত্র (মন্দ আচরণ) থেকে আশ্রয় চাই।

(আবু দাউদ, হাদিস : ১৫৪৬, নাসায়ি, হাদিস : ৫৪৭১)