নাসিরনগরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে একটি পিকআপভ্যানও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটায় উপজেলার তিলপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ মিডিয়াসেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতার মো. আবুল হোসেন সুনামগঞ্জ জেলার সদর উপজেলার গোদিগাঁও গ্রামের আবদুল জলিলের ছেলে এবং মো. রাশেদ মিয়া একই জেলার দোয়ারা বাজার উপজেলার এরুয়াখাই গ্রামের আবদুল লতিফের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে উপজেলার তিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপভ্যান জব্দ করা হয়। পরে পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।