ফরিদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. সৈয়দ আসিফুল
ডা. সৈয়দ আসিফুল আলম
ফরিদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন অর্থোপেডিক সার্জন ডা. সৈয়দ আসিফুল আলম।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন আহমেদ, ড্যাবের সদস্য সচিব ডা. মিজানুর রহমান, বার্ন ও প্লাস্টিক সার্জন ডা. সানিয়াত জাহানসহ অন্যান্য চিকিৎসকরা।
অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার পর উপস্থিত চিকিৎসকরা ডা. সৈয়দ আসিফুল আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় তারা আশা প্রকাশ করেন, তার দক্ষ নেতৃত্বে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসাসেবা ও একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে আরও এগিয়ে যাবে এবং রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।