পুঁজিবাজারে কমেছে লেনদেন

পুঁজিবাজারে কমেছে লেনদেন

ফাইল ছবি

 

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৮৯৭ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ১৮০ ও ২ হাজার ২০০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ১ হাজার ৭৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৪২ কোটি টাকা কম।

আগের দিন ডিএসইতে ১ হাজার ১১৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। বুধবার ডিএসইতে ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।

এর মধ্যে ১১৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে, ২৩১টির কমেছে এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮২৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে হাতবদল হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৯২টির শেয়ারদর বেড়েছে, ১১৪টির কমেছে এবং ৩১টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

বুধবার সিএসইতে ১৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫৪ কোটি টাকা কম।

আগের দিন সিএসইতে ৭১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।