গাইবান্ধায় আগুনে পুড়ল বাড়ি
সংগৃহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে একটি বাড়িতে আগুন লেগে ঘরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন শাকিল তার ভাড়া বাড়িতে তালা দিয়ে বাহিরে চলে যায়। পরে রাত ১০ টার দিকে তার ঘরে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে এবং গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম প্রধান বলেন, শাকিল একজন রেমিট্যান্স যোদ্ধা। আজ অগ্নিকাণ্ডে তার সব কিছু পুড়ে গেছে।
গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, এই আগুনের তীব্রতা অনেক। আমরা যত দূর দেখছি এই আগুন বিদ্যুতের সর্ট সার্কিট থেকে হতে পারে।