হিমাগারের ন্যায্য ভাড়া নির্ধারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

হিমাগারের ন্যায্য ভাড়া নির্ধারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সংগৃহীত ছবি

রংপুরে আলু সংরক্ষণে হিমাগারের ন্যায্য ভাড়া নির্ধারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কমনা করেছেন কৃষক ও ব্যবসায়ী সমিতির নেতারা। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মাহিগঞ্জে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে নেতারা এ দাবি করেন।

এতে বক্তব্য রাখেন আন্দোলন কমিটির আহ্বায়ক তহিদুল ইসলাম। তিনি জানান, সরকারের গঠিত সুপারিশ কমিটি প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ২টাকা ৩৭ পয়সা থেকে সর্বোচ্চ ৩ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করে প্রতিবেদন জমা দিলেও এতে হিমাগার মালিকরা স্বাক্ষর করেনি। আলু চাষীরা ১৬ আগস্টের মধ্যে আলু সংরক্ষণে হিমাগারের যৌক্তিক ভাড়া নির্ধারণের বিষয়ে সময়সীমা বেঁধে দিলে হিমাগার মালিকরা মিথ্যা, বানোয়াট তথ্য পরিবেশন করে সরকারকে বিব্রত করছে।

তিনি দ্রুত আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণ না হলে ২৩ আগস্ট থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আন্দোলন কমিটির সদস্য সচিব মোবারক হোসেন, সদস্য নুরুন্নবী হক মুন্না, মিজানুর রহমান মিজানসহ অন্যরা।